চেঙ্গিস খানের সাম্রাজ্য টেকেনি কেন?
একটা সময় ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল মঙ্গোলিয়ানদের। যা গড়ে উঠেছিল চেঙ্গিস খানের নেতৃত্বে। কিন্তু সেই সাম্রাজ্য টেকেনি। মঙ্গোলিয়ানদের শাসন করে চীনারা, আধিপত্য ছিল সোভিয়েতেরও। মঙ্গোলিয়া, এশিয়ার হৃদভূমিতে অবস্থিত এক বিশাল কিন্তু জনবিরল দেশ। বর্তমানে আয়তনে এটি বিশ্বের ১৮তম বড় রাষ্ট্র। যার আয়তন প্রায় ১৫.৬ লাখ বর্গকিলোমিটার। অথচ জনসংখ্যা মাত্র ৩৫ লাখ! দেশটির প্রায় ৯৯ শতাংশ জায়গাই জনমানবশূন্য, নেই কোনো গ্রাম কিংবা শহর।
