পাঁচ ব্যাংককে একীভূত করতে কী পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক?
ইসলামি ধারার ৫টি ব্যাংককে একীভূত করতে শিগগিরই প্রতিটি ব্যাংকে প্রশাসক বসাবে বাংলাদেশ ব্যাংক। তবে এতে ব্যাংকগুলোর বিদ্যামান বোর্ড বিলুপ্ত হবে না। একীভূত প্রক্রিয়া শেষ হবার পর বোর্ডগুলো এমনিতে বিলুপ্ত হয়ে যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
