আলোচনা চলছে, তবু কেন যুগপৎ আন্দোলন?
জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কয়েকটি অভিন্ন দাবিতে মাঠে নামছে জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি ইসলামিক দল। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে দলগুলো প্রাথমিকভাবে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে। তবে আলোচনায় থাকলেও তাদের এই আন্দোলনের সঙ্গে নেই এনসিপি, গণঅধিকার পরিষদসহ বেশ কয়েকটি দল। বিএনপিরও আন্দোলনকারী দলগুলোর দাবির প্রতি কোনো সমর্থন নেই।
