গাজায় ইসরায়েলি গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘ
দুই বছরেরও কম সময়ের মধ্যে গাজায় ৬৪ হাজারেরও বেশি মানুষ হত্যা করেছে ইসরায়েল। কেবল বোমা নিক্ষেপ করেই ক্ষান্ত হননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, বরং ফিলিস্তিনিদের খাদ্য ও পানির কষ্ট দিয়েও মারছেন তিনি। এমন বর্বোরোচিত হত্যাকাণ্ডের পরও একে গণহত্যা মানতে নারাজ এই নেতা। তবে এবার খোদ জাতিসংঘের তদন্ত কমিশন গাজায় ইসরায়েলি গণহত্যার প্রমাণ পেয়েছে।
