ভেনেজুয়েলার নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলা থেকে আসা একটি মাদকবাহী নৌযানে ফের মার্কিন সেনারা হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনজন নিহত হয়েছেন। গত কয়েক সপ্তাহের মধ্যে ভেনেজুয়েলার সন্দেহজনক মাদকবাহী নৌযানের ওপর যুক্তরাষ্ট্রের এটি দ্বিতীয় হামলা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
