ভাসমান দোকান থেকে যেভাবে দেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের বাজার
চট্টগ্রামের প্রাণকেন্দ্রে শতবর্ষী কেনাবেচার মিলনস্থল টেরিবাজার দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি ও খুচরা কাপড়ের বাণিজ্যকেন্দ্র। থরে থরে সাজানো বাহারি পোশাকের আলাদা কদরের কারণে এখানে দিনরাত ক্রেতাদের ভিড় লেগেই থাকে। প্রায় ৩ হাজার দোকান ও ৯৩টি শপিং মলের এই বাজারে পোশাকের পাশাপাশি প্রসাধনী, জুতা, ব্যাগ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মেলে এক ছাদের নিচে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, প্রতিবছর এখানে প্রায় ৫ হাজার কোটি টাকার পণ্য হাতবদল হয় এবং ভারতের গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা সহ বিভিন্ন দেশ থেকে কাপড় আমদানি করা হয়।
