ভাঙ্গায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ নিয়ে কী জানা গেল?
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাস ও পুলিশের মামলার প্রতিবাদে ছড়িয়েছে সহিংসতা। বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ, থানা, ইউএনও অফিস ও নির্বাচন কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে। আন্দোলনকারীদের দমন করতে পুলিশ ধাওয়া দিলে সংঘর্ষ আরও তীব্র হয়। এ ঘটনায় ৯০ জনের বিরুদ্ধে মামলা ও একজনকে গ্রেপ্তারসহ কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা এসেছে।
