‘জীবনের সঙ্গে যাপনের আপস নয়’
আশির দশকের অন্যতম প্রধান কথাসাহিত্যিক পারভেজ হোসেনের লেখক জীবন শুরু হয়েছিল ছোটকাগজে গল্প লেখার মধ্য দিয়ে। দীর্ঘ চার দশক ধরে লেখা ছয়টি গল্পগ্রন্থে তিনি যে অনুসন্ধিৎসা ও সংহত সংবেদনশীলতার পরিচয় দিয়েছেন তা তাঁকে বাংলাভাষার গুরুত্বপূর্ণ গল্পকার হিসেবে চিহ্নিত করেছে। একটা উপন্যাস লিখতেই তার কেটে যায় দীর্ঘ ১০ টি বছর। পারভেজ হোসেনের জীবনের আরও অনেক কথা জানতে আমাদের আজকের বেঙ্গল বুকস প্রেজেন্টস টিবিএস লিট টক অনুষ্ঠানটি পুরো দেখার আমন্ত্রণ। উপস্থাপনায় লেখক মুম রহমান।
