ডলারের দাম ১২০ টাকার ওপরে রাখা কি অর্থনীতির জন্য ইতিবাচক?
বাংলাদেশের অর্থনীতিতে ডলার–সংকট একসময় বড় আতঙ্ক হয়ে উঠেছিল। ২০২২ সালে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও খাদ্যদ্রব্যের দাম বাড়ে। এর চাপ সরাসরি পড়ে বাংলাদেশের আমদানি খরচে। তখন বাজারে ডলারের ঘাটতি তৈরি হয়, যার ফলে একপর্যায়ে প্রতি ডলার পৌঁছায় ৮৫ টাকা থেকে বেড়ে ১২২ টাকায়।
