মার্কিন পররাষ্ট্রনীতির সামনে দুই সংকট, কীভাবে সামলাবেন ট্রাম্প?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনীতির সামনে ৯ সেপ্টেম্বর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি বড় চ্যালেঞ্জ হাজির করেছে ইসরায়েল ও রাশিয়া। একদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের রাজধানী দোহায় হামাসের কার্যালয়ে বিমান হামলা চালিয়েছেন, অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটো সদস্য পোল্যান্ডের আকাশসীমায় ড্রোনের অনুপ্রবেশ ঘটিয়েছেন।
