মোদির সফরে কতটা প্রশমিত হবে মণিপুরের সংঘাত?
গত দুই বছরের বেশি সময় ধরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে চলছে জাতিগত সংঘাত। প্রাণ হারিয়েছে আড়াই শর বেশি মানুষ। হতাহত বহু, ধর্ষণের শিকার অসংখ্য নারী। গৃহহীন ৬০ হাজারের বেশি মানুষ। অথচ, এ সময়ে কখনোই মণিপুর সফরে যাওয়ার চেষ্টা করেননি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবশেষে ১৩ সেপ্টেম্বর মণিপুর সফর করেছেন তিনি। আর এর পরপরই প্রশ্ন উঠেছে-হঠাৎ মোদির মণিপুর সফরের নেপথ্যে কী? মোদির এ সফর কি মণিপুরে সংঘাত কমাবে? নাকি নতুন করে উত্তপ্ত হয়ে উঠবে মণিপুর।
