লঘুচাপ নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রয়েছে বন্যার শঙ্কা।
