বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে কী বলছে আবহাওয়া অফিস
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক আরও জানিয়েছে, মূলত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আগামী কয়েক দিন সক্রিয় থাকবে। এই লঘুচাপের প্রভাবে দেশের বেশিরভাগ অঞ্চলে টানা পাঁচ দিন ধরে বৃষ্টি হতে পারে বলে ধারণা করেছে আবহাওয়া অধিদপ্তর।
