কর প্রতিনিধিদের জন্য নতুন সিস্টেম চালু করল এনবিআর
অনুমোদিত কর প্রতিনিধিদের মাধ্যমে করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ ও নির্বিঘ্ন করার জন্য Tax Representative Management System (TRMS) নামক একটি সিস্টেম চালু করেছে এনবিআর। ১৪ সেপ্টেম্বর রাজস্ব ভবনে অর্থ উপদেষ্টা সিস্টেমটি উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
