বাণিজ্যিক ক্ষেত্রে ভূমি অফিসের ম্যানুয়াল সেবা বন্ধ হবে: বিডা নির্বাহী চেয়ারম্যান
ভূমি অফিস সংক্রান্ত ৫টি সেবা বিডার ওয়ান স্টপ সার্ভিস-ওএসএসে যুক্ত করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর আগারগাঁও বিনিয়োগ ভবনে এক অনুষ্ঠানে এসব সেবা চালু আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, এই ৫টি সেবা ১৬ ডিসেম্বরের পর আর ম্যানুয়ালি দেয়া হবে না।
