অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্য
ব্রিটেনের রাজধানী লন্ডনে বিক্ষোভে নেমেছে লাখো মানুষ। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইংল্যান্ড ও ব্রিটেনের পতাকা হাতে নিয়ে বিক্ষোভকারীরা মিছিল করেন। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের ইতিহাসে এটি ডানপন্থীদের অন্যতম বৃহৎ সমাবেশ। ডানপন্থীদের এই সমাবেশ ভার্চুয়ালি যুক্ত হয়ে সমর্থন জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
