কেন সংসদ পুনর্বহালের দাবি নেপালের প্রধান দলগুলোর?
নেপালের প্রধান আটটি রাজনৈতিক দল প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের কাছে ভেঙে দেওয়া সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছে। তাদের দাবি, প্রেসিডেন্টের পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা অসাংবিধানিক। এটা করার এখতিয়ার তাঁর নেই। যদি তা করতে হয় জনগণের ভোটে নির্বাচিত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমেই তা করতে হবে। অবশ্য শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেসিডেন্ট পাউডেল রাজনৈতিক দলগুলোর দাবি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
