কেন ইউরোপের পূর্বাঞ্চলে নিরাপত্তা জোরদার করছে ন্যাটো?
ইউরোপের পূর্বাঞ্চলে প্রতিরক্ষা জোরদার করতে যাচ্ছে পশ্চিমা সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)। গত ১২ সেপ্টেম্বর ন্যাটোর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। পোল্যান্ডের আকাশে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যেই এমন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো।
