পাকিস্তান-আফগান সীমান্তে উত্তেজনা বাড়ার নেপথ্যে কী?
আফগান সীমান্তের কাছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি গোষ্ঠীর দুটি ঘাঁটিতে সাঁড়াশি অভিযান চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এ সময় টিটিপি গোষ্ঠীর সঙ্গে সেনাদের ব্যাপক গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংর্ঘষে নিহত হয়েছে উভয় পক্ষের মোট ৪৭ জন। তাদের মধ্যে ৩৫ জন জঙ্গি ও ১২ জন পাকিস্তানি সেনা।
