নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলার স্বামীর বিমান ছিনতাইয়ের ঘটনা ফের আলোচনায়
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও বিচার বিভাগের স্বাধীনতার প্রতি অঙ্গীকারের জন্য সুশীলা কার্কির খ্যাতি রয়েছে। কিন্তু সম্প্রতি আলোচনায় এসেছে তাঁর স্বামী দুর্গা প্রসাদ সুবেদির পঞ্চাশ বছরেরও বেশি সময় আগের একটি বিমান ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ততার ঘটনা।তৎকালীন নেপালি কংগ্রেসের যুবনেতা সুবেদি ১৯৭৩ সালের ১০ জুন আরও দুজনকে সঙ্গে নিয়ে বিমান ছিনতাই করেছিলেন।
