নিউজ অব দ্য ডে, ১২ সেপ্টেম্বর ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- ২৪ ঘণ্টা পার হলেও ফলাফল আসেনি জাকসুর; ফল ঘোষণার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান, শেখ হাসিনার আমলে দিনের আলোয় চুরি; বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার নিয়ে ফিন্যান্সিয়াল টাইমসের তথ্যচিত্র, রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন; পেছানোর কোনো সম্ভাবনা নেই, জানালেন প্রেস সচিব, আগস্টে বিদেশে গেছেন রেকর্ডসংখ্যক কর্মী; এই ধারা অব্যাহত না থাকার আশঙ্কা বায়রার, এখনও থমথমে নেপাল; অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সাবেক প্রধান বিচারপতি কার্কি
