জাকসু নির্বাচনের ফল কখন মিলবে?
জাকসু নির্বাচনের ফল রাত ৮টার মধ্যে ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী। টিবিএসকে দুপুরে এ তথ্য জানান তিনি। বলেন, ভোট গণনা অব্যাহত রয়েছে। বেশিরভাগ হলের ভোট গণনা শেষ। ম্যানুয়ালি হিসাব করায় সময় বেশি লাগছে বলেও জানান অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী।
