দেশবিরোধী শক্তি গণতন্ত্রকে বিপথগামী করতে চায়: ডা. জাহিদ
প্রশ্নবিদ্ধ হয় এমন ছাত্রসংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ১২ সেপ্টেম্বর শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই আহ্বান জানান তিনি। বলেছেন, জাকসুতে কেবল ছাত্রদল নয়, স্বতন্ত্রসহ প্রায় সব প্যানেলের প্রার্থীই বর্জন করছে নির্বাচন। জানান, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে পুনর্বাসন করা হবে স্বৈরাচারকে।
