প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবে কেন রাজি নন বালেন্দ্র?
নেপালে জেন জিদের দুর্নীতিবিরোধী বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর থেকেই আলোচনায় কাঠমান্ডু মেয়র বালেন্দ্র শাহ। হিপহপ গানে আলোচনায় আসা এ মেয়র তার বলিষ্ঠ নেতৃত্ব গুণে মন জয় করেছেন জেন জিদের। সুযোগ ছিল প্রধানমন্ত্রী হওয়ারও। প্রথা ভেঙে বালেন্দ্রকে নেপালের প্রধানমন্ত্রী করতে প্রেসিডেন্টের কাছে প্রস্তাব দিয়েছিল জেন জিরা। তবে সে প্রস্তাব নিজেই ফিরিয়ে দিয়েছেন বালেন্দ্র। কেন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন বালেন্দ্র?
