জাকসুতে ভোটগ্রহণ শেষে চলছে গণনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। ২৫টি পদের বিপরীতে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। তবে অনিয়মের অভিযোগ এনে এরইমধ্যে ছাত্রদলসহ ৫টি প্যানেল ভোট বর্জন করেছে।
