জাকসু নির্বাচন নিয়ে এত অভিযোগ কেন?
নানা অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। তবে নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই অভিযোগ তুলে জাকসু নির্বাচনের প্রতি অনাস্থা জানিয়েছে বামপন্থীদের প্যানেলে 'সম্প্রীতির ঐক্য। কেন এই বর্জন-অনাস্থা? নির্বাচন কী তবে সুষ্ঠু হয়নি? কেমন হয়েছে নির্বাচন-এই বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
