নিউজ অব দ্য ডে, ১১ সেপ্টেম্বর ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদে যা থাকছে- ছাত্রদলসহ একাধিক প্যানেলের বর্জনের মধ্যদিয়ে শেষ হলো জাকসুর ভোটগ্রহণ; ফলাফলের অপেক্ষা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক; জুলাই সনদ বাস্তবায়নে ৪ বিকল্প সুপারিশ কমিশনের। জাতীয় নির্বাচনের 'টেস্ট'ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণের দাবি প্রেস সচিবের; চ্যালেঞ্জ রয়ে গেছে মন্তব্য বিএনপির। ফ্ল্যাট বরাদ্দে অনিয়মের অভিযোগ; সচিব পদমর্যাদার সাবেক ১২ কর্মকর্তাকে দুদকে তলব। নেপালের পর এবার ফ্রান্সেও সরকারবিরোধী আন্দোলন; অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিক্ষোভে উত্তাল গোটা দেশ।
