ডাকসু নির্বাচনে শিবিরের জয়ের পেছনে ৬ কারণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জয় বহু বিশ্লেষকের কাছে অপ্রত্যাশিত ছিল না। দীর্ঘদিনের সাংগঠনিক প্রস্তুতি, রাজনৈতিক কৌশল, অর্থনৈতিক সক্ষমতা এবং ক্যাম্পাসের পরিবর্তিত বাস্তবতা এই সাফল্যের পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে।
