ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক ভাষ্যকার ও অ্যাকটিভিস্ট চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় ১০ সেপ্টেম্বর উটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানের বক্তব্য দেওয়ার সময় তাঁর ওপর গুলি চালানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
