নেপালের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করবে জেন-জিরা?
নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলনে রাস্তায় নামে হাজারো জেন-জি তরুণ। পুলিশের গুলি-টিয়ারশেলও তাদের থামাতে পারেনি। প্রাণ যায় অন্তত ২২ জনের, আহত হয় শতাধিক। জনরোষে শেষ পর্যন্ত পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তবে প্রশ্ন থেকে যায়—এতে কি শান্ত হবে নেপাল, নাকি রাজনীতি যাবে আরও অনিশ্চয়তার দিকে?
