৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন শুরু হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। ২১টি হলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসের কয়েকটি নির্দিষ্ট জায়গায় দায়িত্ব পালন করবে এপিবিএন ও পুলিশ সদস্যরা।
