আকর্ষণীয় রং ও ফিচারে নতুন ৪টি আইফোন আনছে অ্যাপল
প্রযুক্তির দুনিয়ায় অ্যাপল যখনই নতুন কোনো আয়োজন করে, তখনই যেন পুরো বিশ্ব তাকিয়ে থাকে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিত 'অ ড্রপিং' ইভেন্টও তার ব্যতিক্রম ছিল না। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা মঞ্চে উঠে একের পর এক চমক উন্মোচন করেছেন।
