'সরকারের কথায় মানুষের বিশ্বাস নেই'
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিবিএস মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন রোড টু ইলেকশন। এর দ্বিতীয় পর্বের অতিথি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এই অনুষ্ঠানে তারা দু'জনই আগামী নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারের কারণেই ভোট আটকে যেতে পারে। আর মুজাহিদুল ইসলাম মনে করেন, নির্বাচন না করে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় সরকার। এছাড়া প্রাসঙ্গিক অন্যান্য বিষয়েও কথা বলেছেন, এই দুই রাজনীতিবিদ। উপস্থাপনায় টিবিএস-এর নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
