‘নিজে ভোট দিয়েছি, ফলাফলে শূন্য ভোট কিভাবে হয়?’
আমি নিজে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি, তাহলে ভোট গণনার সময় সে কিভাবে শূন্য ভোট পায়? এমন প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সদস্য প্রার্থী সজীব হোসেন। ১০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন তিনি।
