নেপালের বিভিন্ন স্থাপনায় আগুন; বাদ পড়েনি গণমাধ্যম কার্যালয়
দুর্নীতি ও সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভে নেমে দুদিনের মাথায় সরকার পতন ঘটিয়েছে নেপালের জেন জি প্রজন্ম। তবে প্রধানমন্ত্রী কে.পি শর্মা পদত্যাগ করলেও ১৯ জন নিহতের ক্ষোভে রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত রাজনীতিবিদদের বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিচ্ছে বিক্ষুব্ধরা।
