আস্থা ভোটে পরাজিত প্রধানমন্ত্রী, সংকটে ফরাসি রাজনীতি
ফরাসি রাজনীতিতে আবারও বড় ধাক্কা। ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। মাত্র নয় মাস ক্ষমতায় থাকার পরই পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন তিনি। এর মধ্য দিয়ে ফ্রান্সের পুরো সরকারের ভবিষ্যৎই এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
