নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে: মির্জা ফখরুল
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিবিএস মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন রোড টু ইলেকশন। এর প্রথম পর্বের অতিথি বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দক্ষিণপন্থীদের উত্থান, মব ভায়োলেন্স, স্বরাষ্ট্র মন্ত্রানালয়ের ব্যর্থতাসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। কথা বলেছেন, সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র, পিআর পদ্ধতি ও সংস্কার নিয়েও। জানিয়েছেন নির্বাচনে বিজয়ী হলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অর্থনীতি গতিশীল করা ও দুর্নীতি দমন নিয়ে বিএনপির পরিকল্পনার কথাও। উপস্থাপনায় টিবিএস-এর নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
