কেন পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী?
এক বছর আগে ছাত্র-জনতার তীব্র জনরোষে দেশ ছেড়ে পালিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখা হাসিনা। এবার নেপালও তেমন কিছুর সাক্ষী হওয়ার পথে। দুর্নীতি ও সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের প্রতিবাদে গড়ে উঠা জেন জিদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা অলি। শুধু তাই নয়, পদত্যাগ করে দেশ ছেড়ে দুবাই পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করছেন তিনি।
