হুইলচেয়ারে বসে ভোটকেন্দ্রে মেঘমল্লার বসু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দিয়েছেন প্রতিরোধ পর্ষদ প্যানেলের সাধারণ সম্পাদক- জিএসপ্রার্থী মেঘমল্লার বসু। ৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে হুইচেয়ারে বসে ভোটকেন্দ্রে হাজির হন তিনি। ভোট দেওয়ার পর কথা বলেন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে। এসময় ঢাবির সব শিক্ষার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
