ফ্রান্সে কেন একের পর এক প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন?
একের পর এক প্রধানমন্ত্রীর পদত্যাগে যখন টালমাটাল পরিস্থিতি ফ্রান্সের রাজনৈতিক অঙ্গন। তখন নতুন করে বরখাস্ত হওয়ার পথে বর্তমান প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু। ৮ সেপ্টেম্বর সংসদে আস্থা ভোট ডেকেছেন তিনি। যেখানে হারলে ২০ মাসের ব্যবধানে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর চেয়ারে পরিবর্তন আসবে। আর এতে নড়বড়ে হয়ে যাবে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর চেয়ারও। কিন্তু প্রশ্ন হলো-কেন হঠাৎ বরখাস্তের মুখে বায়রু?
