বাংলাদেশের বিক্ষোভ থেকে কি অনুপ্রাণিত নেপালিরা?
উত্তাল হিমালয় কন্যাখ্যাত নেপাল। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। দুর্নীতি ও সামাজিকমাধ্যমে সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে ৮ সেপ্টেম্বর সোমবার হাজার হাজার তরুণ রাস্তায় নেমে এলে, বাধে সংঘর্ষ।
