যুক্তরাজ্যের প্রথম মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী শাবানার জন্য নতুন চ্যালেঞ্জগুলো কী?
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি শাবানা মাহমুদকে নিয়োগ দিয়েছেন। ফলে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো মুসলিম নারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতে যাচ্ছেন।
