নির্বাচনের প্রস্তুতি নিয়ে কী বলল সেনাসদর?
আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। তবে এ বিষয়ে সরকার থেকে বার্তা পেলেও এখনো নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে শিগগির ইসির নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করছে সেনাসদর।
