আগস্টে কেন কমেছে দেশের অর্থনীতির গতি?
পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) এর গবেষণা সূচক অনুসারে,গত ১১ মাস ধরে অর্থনীতি ধারাবাহিক সম্প্রসারণে রয়েছে, যদিও গতিতে কিছুটা মন্দা এসেছে। এর প্রতিবেদনে সম্প্রতি উঠে এসেছে যে, কৃষি উৎপাদন ও নির্মাণ খাতের মান ৫০ পয়েন্টের নিচে আসার ফলে অর্থনীতির গতি ধীর হয়েছে।
