ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ; এখন অপেক্ষা শুধু ভোটের
রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ- ডাকসু নির্বাচন। নির্বাচনের আগের দিন বেশ ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এরইমধ্যে ক্যাম্পাসে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
