জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন ট্রাম্প
ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসকে 'শেষবারের মতো সতর্কবার্তা' দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, জিম্মিদের মুক্তি দিতে হামাসকে অবশ্যই একটি চুক্তি মেনে নিতে হবে।
