সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেপ্তার
সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ৮ সেপ্টেম্বর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান।
