উদ্ভাবনে সফলতার পরও পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে জনবল সংকট
২০৩ একর জমি নিয়ে প্রতিষ্ঠিত খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে কিছু দেশি-বিদেশি ফল-সবজির নতুন জাত উদ্ভাবনের পরীক্ষামূলক কার্যক্রম চলছে বেশ কয়েক বছর ধরে। মাল্টা, কমলা, ড্রাগন, কফি, কাজুবাদাম, বেগুনসহ বিভিন্ন ফল, সবজি ও মসলা জাতীয় ফসলের প্রায় ১৮টি নতুন জাত উদ্ভাবনে মিলেছে সফলতা।
