যে কারণে পুতিন-শির গোপন কথোপকথনের ভিডিও সরাল রয়টার্স
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি কথোপকথন প্রকাশের পর তা প্রত্যার করেছে বার্তা সংস্থা রয়টার্স। দুই নেতার মধ্যে অঙ্গ প্রতিস্থাপন এবং মানুষের ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকা নিয়ে ওই কথোপকথনটি হয়েছিল। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি ফুটেজটি ব্যবহারের আইনি অনুমতি প্রত্যাহার করে। তারা সেটি সরিয়ে ফেলার দাবি জানায়। এরপর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
