রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনে সেনা পাঠাবে ২৬ দেশ
রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি হওয়ার পরদিনই ইউক্রেনের স্থল, সমুদ্র ও আকাশপথে সেনা মোতায়েন করবে ২৬টি পশ্চিমা দেশ। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার 'কোয়ালিশন অব দ্য উইলিং' নামে পরিচিত ৩৫ দেশের এক সম্মেলনের পর এ তথ্য জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
